রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ দলে দলে সভাস্থলে আসতে শুরু করেছে। পুরুষের পাশাপাশি নারীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আজ রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসছেন। পরনে শাড়ি, মাথায় টুপি পরে মিছিলে অংশ নিয়েছেন তাঁরা। এ সময় তাঁদের বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও নিজ এলাকার আওয়ামী লীগ নেতার নামে স্লোগান দিতে দেখা যায়। নারী কর্মীদের মধ্যে একধরনের উচ্ছ্বাস দেখা গেছে। এদিকে নারীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের সদস্যরাও জনসভায় এসেছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীজুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। নগরীর প্রতিটি মোড়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।
জনসভায় যোগ দিতে নাটোরের লালপুর থেকে এসেছেন মালেকা বানু নামের আওয়ামী লীগের এক প্রবীণ সমর্থক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দেশ আজ আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশ থেকে খাদ্যের অভাব দূর হয়েছে। তিনি নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আবার দেশের প্রধানমন্ত্রী হলে নারীরা সব ক্ষেত্রে পুরুষদের সমান মর্যাদা পাবেন। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।’
জনসভায় যোগ দিতে মাদ্রাসা মাঠে এসেছে তৃতীয় লিঙ্গের সংগঠন ‘আলোর দিশারি’। রেখা ইসলাম নামের তৃতীয় লিঙ্গের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে লিঙ্গবৈষম্য কমিয়েছেন। আমরা এখন নিজেদের পরিচয়ে চলতে পারি। লিঙ্গসমতা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার।’

রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে