রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।
নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ছয়জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকি আটজনের মধ্যে চারজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, তিনজনের বাড়ি নওগাঁয় এবং একজনের বাড়ি নাটোরে। এদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। অন্য নয়জন মারা গেছেন উপসর্গ নিয়ে।
নওগাঁর একজন এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে করোনা পজিটিভ ছিলেন। আর রাজশাহীর বাকি চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর দুজন ও নাটোরের একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে মৃত্যুর এই হিসাব তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে সাতজন পুরুষ ও সাতজন নারী। বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ ও চারজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব তিনজন পুরুষ ও একজন নারী মারা গেছেন।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে মৃত্যুর সংখ্যা ২৭১–এ দাঁড়াল। সর্বশেষ ১৬ জনের আগে ১, ২ ও ৭ জুন সাতজন করে, ৩ জুন ৯ জন, ৪ ও ২৩ জুন ১৬ জন, ৫, ৮, ৯ ও ১০ জুন আটজন করে, ৬ জুন ছয়জন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩, ১৬, ২০, ২১ ও ২২ জুন ১৩ জন করে, ১৪, ১৫ ও ১৮ জুন ১২ জন করে এবং ১৭,১৮ ও ১৯ জুন ১০ জন করে মারা গেছেন। সর্বোচ্চ ১৮ জন মারা গেছেন ২৩ থেকে ২৪ জুন ২৪ ঘণ্টায়।
হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭। আজ সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বোচ্চ ৪২৩ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩ জন। আর নতুন করে ভর্তি হয়েছেন ৬৫ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আটজন, নাটোর থেকে পাঁচজন, নওগাঁ থেকে ছয়জন এবং পাবনা ও কুষ্টিয়া থেকে একজন করে রোগী ভর্তি হয়েছেন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার আটজন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুজন এবং ঢাকা, দিনাজপুর ও অন্য এলাকার আরও একজন করে রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ২০৭ জন আছেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে আছেন ৪৬ জন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে