
নাটোরের গুরুদাসপুরে সময়মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষককে মারধরের পর শিকলবন্দী করার অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনায় অভিযুক্ত আজিজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত কৃষকের নাম মো. আসাদ আলী (৫৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ঈশ্বরপুর গ্রামের মৃত হযরত প্রামাণিকের ছেলে। গ্রেপ্তার আজিজ গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের মো. আব্দুল প্রামানিকের ছেলে।
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, তিন বছর আগে আজিজের কাছ থেকে ৮০ হাজার টাকা সুদে নিয়েছিলেন কৃষক আসাদ। দুই বছরে ২০ হাজার টাকা সুদ এবং আসল ৩০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকা এ বছর দেওয়ার কথা থাকলেও একটি দুর্ঘটনায় তিনি ক্ষতিগ্রস্ত হন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অভাবগ্রস্ত হওয়ায় আব্দুল আজিজের পাওনা টাকা দিতে বিলম্ব হয়।
পুলিশ সুপার আরও বলেন, গতকাল শনিবার সকালে আজিজ ও তাঁর বাবা আফজাল হোসেন সঙ্গে কয়েকজনকে নিয়ে কৃষক আসাদের বাড়িতে যান। এ সময় আসাদকে জোর করে হাত-পা বেঁধে তুলে আনেন। এরপর আব্দুল আজিজের বাড়ির বারান্দায় কোমরে শিকল পরিয়ে তালাবদ্ধ করে রাখেন। টাকা না দিতে পারলে ছেড়ে দেবেন না বলে জানান তাঁরা।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. শাহানারা খাতুন রাতে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আজ ভোর ৪টায় গুরুদাসপুর থেকে আজিজকে গ্রেপ্তার করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে