
নাটোরের গুরুদাসপুরে আত্রাই নদীর শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হওয়া ইমান আলীর (৫০) মরদেহ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকালে উপজেলার খুবজীপুর গ্রামের আত্রাই নদীর শাখা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
ইমান আলী উপজেলা পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লার মৃত খয়ের মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় আত্রাই নদীর শাখা নদীতে নৌকা না পেয়ে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন ইমান আলী।
পরে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায় এবং রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেয়। ডুবুরি ইউনিট শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই শাখা নদীতে মরদেহ উদ্ধারের কাজ চালানো হয়। শনিবার সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু করে ডুবুরি ইউনিট। সকাল ৮টার দিকে যেখানে ডুবে ইমান আলী নিখোঁজ হয়েছিল, সেই জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইমান আলীর মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে ডুবুরি ইউনিট।
গুরুদাসপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের দিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়েছে। পরে সকাল ৬টা থেকে পুনরায় উদ্ধারকাজ শুরু হয়। সকাল ৮টার সময় নিখোঁজের ২১ ঘণ্টা পর পানিতে ডুবে নিখোঁজ হওয়া ইমান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, ইমান আলীর মরদেহ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে