
নাটোরের লালপুরে করিম প্রামাণিক (৫৬) নামের মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া গ্রামের একটি শিমখেতে লাশটি পাওয়া যায়। করিম ওই গ্রামের মৃত চয়েন প্রামাণিকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, করিম প্রামাণিক গতকাল রোববার মাগরিবের নামাজের পর ইসলামি জলসা শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে ভোররাত পর্যন্ত বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন। আজ সকাল সাড়ে ৬টার দিকে আলম নামের এক ব্যক্তি একই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মানিকের শিমখেতে করিমের মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।
করিম প্রামাণিকের বড় ভাই আব্দুর রহমান জানান, তাঁর ভাই মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগে আক্রান্ত ছিলেন। এর আগে কয়েকবার তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু গতকাল রাতে বাড়িতে না ফেরায় তাঁকে ভোররাত থেকে খোঁজাখুঁজি করা হয়। সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানতে পারেন একটি শিমখেতে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে লাশটি বাড়িতে নিয়ে আসা হয়।
লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুজ্জামান জানান, এ ব্যাপারে লালপুর থানায় একটি অপঘাতজনিত মৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে