
পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর মেয়ে মাহজেবীন শিরিন পিয়া শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ওসি জানান জানান, আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বরদী থানা থেকে পাবনা আদালতে পাঠানো হচ্ছে।
পুলিশ জানায়, মাহজেবীন শিরিন পিয়া গাঁ ঢাকা দিয়েছিলেন। তবে মাঝেমধ্যেই তিনি ঈশ্বরদীতে আসতেন। আজ ভোরে ঈশ্বরদীতে অবস্থান করছেন জেনে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পিয়া শরীফ এর আগে পাবনা জেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ আমলে পাবনা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থিতার জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে