
নওগাঁর ধামইরহাটে তিন ফসলি জমির মাটি কেটে পুকুর খনন করার অভিযোগে এক যুবককে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার রাতে উপজেলার ধামইরহাট ইউনিয়নের তেলীপাড়া প্রধান সড়কের পাশে যৌথ বাহিনী অভিযান চালায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মিজানুর রহমান (২৭)। রানীনগর গহেলপুর এলাকার ১ নম্বর ওয়ার্ডের নাসির আকন্দের ছেলে। পেশায় একজন ভেকুচালক।
এক বিজ্ঞপ্তিতে ইউএনও মোস্তাফিজুর বলেন, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করে ধানি জমির মাটির ওপরের স্তর কাটায় মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ আর্মি পত্নীতলা ক্যাম্পের জেসিও মো. আব্দুল মালেক ও তাঁর দল।
জরিমানা, ভ্রাম্যমাণ আদালত, ধামইরহাট, নওগাঁ, রাজশাহী বিভাগ, জেলার খবর

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে