
নাটোরের বড়াইগ্রামে নছিমন ও ভটভটির সংঘর্ষে রুবেল হোসেন (২৫) নামের এক যুবক নিহত ও শাকুর আলী (২৭) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের চণ্ডিপুর মোল্লাপাড়া মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন লালপুর উপজেলার হাগড়াগাড়ী গ্রামের আবু বক্করের ছেলে। আহত শাকুর আলী একই এলাকার মৃত মানিক হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুরের ওয়ালিয়া থেকে পণ্যবাহী একটি ভটভটি বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের চণ্ডিপুর মোল্লাপাড়া মসজিদসংলগ্ন এলাকায় পৌঁছালে বনপাড়া থেকে ছেড়ে যাওয়া গরুর হাটমুখী একটি গরুবোঝাই নছিমন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুবেল হোসেন ও শাকুর আলী আহত হন। তাঁদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল হোসেনকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে