নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক গ্রাম থেকেই তিনজন প্রার্থী হয়েছেন। তাঁরা তিনজনই নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা গ্রামের বাসিন্দা। এমনকি নির্বাচনে অংশ নেওয়া মোট ১১ প্রার্থীর মধ্যে এই তিনজনসহ ছয় প্রতিদ্বন্দ্বীর বসবাস মাত্র তিন কিলোমিটারের মধ্যে।
ইতিমধ্যে গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাসের ভু্ঁইয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
ওই গ্রামের তিন প্রার্থী হলেন জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা, জাকের পার্টি মনোনীত প্রার্থী রবিউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনের মা জাহানার বেগম। জাহানার বেগম বিএনপির আমলে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের সহধর্মিণী।
এ ছাড়া এ দুই জনসহ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিএনএমের প্রার্থী গাজী আবু সায়েম রতনের বাড়ি মাত্র তিন কিলোমিটারের মধ্যে।
জেলা প্রশাসক আবু রাসেল বলেন, তাঁদের তিনজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে