বগুড়ার ধুনট উপজেলায় ভোররাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে গ্রেপ্তার যুবকের দাবি, উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানেন না তিনি।
আজ ভোর ৪টার দিকে উপজেলার চিকাশি ইউনিয়নের মোহনপুর দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সকালের দিকে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার যুবকের নাম—আকাশ খান ফারুক (২৭)। তিনি উপজেলার মোহনপুর দক্ষিণপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ বলছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানা-পুলিশ। এ সময় তাঁর থাকার ঘর তল্লাশি করে ১টি বার্মিজ চাকু, দেশীয় তৈরি ১টি রামদা, ৩ টি চাইনিজ কুড়াল ও ৩টি এসএস পাইপ জব্দ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আকাশ খান ফারুকের বিরুদ্ধে ২০২১ সালে অপহরণ করে ধর্ষণের অভিযোগ একটি মামলা রয়েছে। এ ছাড়াও একই বছর একটি মারপিট এবং ২০২২ সালে আরও একটি মারপিটের অভিযোগে মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বর্তমানে ওই তিনটি মামলায় জামিনে রয়েছেন তিনি
থানা-হাজতে আটক থাকাকালীন অভিযুক্ত আকাশ খান ফারুক বলেন, ‘থানা-পুলিশের জব্দ করা অস্ত্র সম্পর্কে আমি কিছু জানি না। কেউ শত্রুতা করে আমাকে ফাঁসানোর জন্য অস্ত্রগুলো ঘরে রেখে গেছে।’
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দেশীয় তৈরি অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগের ৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ২০ মে ভোররাতে একই এলাকার ছোনপচা গ্রামের জামতলা মোড় এলাকায় পাকা সড়কের ওপর দুই ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা হয়। বর্তমানে তাঁরা বগুড়া জেলা কারাগারে রয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে