
সিরাজগঞ্জের কামারখন্দে একটি জনশূন্য বাড়ির কাঁঠালগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো এক বিধবা নারীর মরদেহ ঝুলে রয়েছে। মরদেহের পা মাটির সঙ্গে লেগে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশের ধারণা, এটি আত্মহত্যা নয়।
আজ বুধবার ভোরে স্থানীয়রা উপজেলার জামতৈল কৃষি কারিগরি কলেজ এলাকায় ওই গাছে মরদেহ দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ক্রাইমসিনের অধিক তদন্তের জন্য সিআইডি ও র্যাবকে জানিয়েছে।
ওই নারীর নাম সখিনা বেগম (৪০)। তিনি ওই এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী। তাঁর স্বামী ছয়-সাত বছর আগে মারা গেছেন। এরপর থেকে স্থানীয় বিভিন্নজনের বাড়িতে কাজ করে জীবনযাপন করেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানানো হয়েছে। স্থানীয়দের ধারণা, তাঁকে হত্যা করে মরদেহ কাঁঠালগাছের সঙ্গে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা।
ওই নারীর এক ছেলে ও এক মেয়ে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন।
ঘটনাস্থলে আসা কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দেখে মনে হচ্ছে এটা ফাঁস দিয়ে আত্মহত্যা নয়। তাই আমরা অধিকতর তদন্তের জন্য সিআইডিকে জানিয়েছি।’
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে