তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী দ্বারা পরিচালিত হস্ত ও কারুশিল্পের একটি শো–রুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর উপকণ্ঠ মোল্লাপাড়া বড় মসজিদের পাশে ‘উত্তরণ কারুপল্লী’ নামের এই শো–রুমটির উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শো–রুমটি উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে শুক্রবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রায় ৫ লাখ টাকা মূল্যমানের হ্যান্ড প্রিন্ট ও হ্যান্ড স্ট্রিচের থ্রি পিস, শাড়ি, পাঞ্জাবি, সিল্কের শাড়ি, বেডশিট ও নকশি কাঁথা দিয়ে শোরুমটি সাজিয়ে দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে আনতে সরকার কাজ করে যাচ্ছে। বিভিন্ন দপ্তরে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। তৃতীয় লিঙ্গের কেউ নিজেদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।’
উত্তরণ ফাউন্ডেশন মূলত বাংলাদেশের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, বেদে সম্প্রদায় এবং যৌন কর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এই সংগঠনটির অন্যতম পৃষ্ঠপোষক টুরিস্ট পুলিশের অ্যাডিশনাল আইজি হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ ছাড়াও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন রাসিকের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে