
সিরাজগঞ্জে ৬ মাস ২৩ দিন মর্গে রাখা সন্তানের মরদেহ নিজ হেফাজতে নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করতে আদালতে আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আসিফ হোসাইনের বাবা নজরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার সকালে আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আবেদন করেন তিনি। আগামী ২ মার্চ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সোলাইমান হোসেন মুন্না।
আবেদনে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (আসিফ হোসাইন) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। আমার ধারণা, তৎকালীন এমপি জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চিহ্নিত অস্ত্রধারীদের এনে শাহীন শেখ ও আমার ছেলে আসিফ হোসাইনকে হত্যা করে। পরে লাশ দুটি জান্নাত আরা হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে আমি আমার ছেলের হত্যার বিষয়ে আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলা করব।
সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাকিম বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আসিফ সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।
কলেজছাত্র আসিফ হোসেনের মামা শাহীন শেখ বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেয় আসিফ হোসেন। যাওয়ার সময় মাকে বলে যায়, মা আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাচ্ছি। শহরের চৌরাস্তা মোড় এলাকায় মিছিলে অংশ নেয় সে। মিছিলে অংশ নেওয়া অন্য ছাত্ররাও তাকে সেখানে দেখেছে। দুপুরের পর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এর পর পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি পুলিশকে অবগত করা হয় এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়ির ভেতর থেকে আসিফ ও শাহিনের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে