
রাজশাহীর মোহনপুর উপজেলায় দুই নারীকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. আয়েজউদ্দীন (৪০)। মোহনপুর উপজেলার বাটুপাড়া গ্রামে তাঁর বাড়ি। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম। তিনি জানান, বাটুপাড়া গ্রামের সীমা খাতুন (২৫) ও তাঁর মামাতো ভাইয়ের স্ত্রী মেরিনা বেগমকে মরিশাসে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন প্রতারক আয়েজউদ্দীন।
এ জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিনি ১ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ছাড়া পাসপোর্ট করার নামে প্রত্যেকের কাছ থেকে আরও ২৪ হাজার টাকা নেন। কিন্তু দুই নারী খোঁজ নিয়ে জানতে পারেন, পাসপোর্ট করতে খরচ হয় মাত্র ৬ হাজার ৩২৫ টাকা। এতেই ওই দুই নারী আয়েজউদ্দীনের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ কারণে শনিবার বিকেলে তাঁরা আয়েজউদ্দীনের বাড়ি গিয়ে টাকা ফেরত চান। কিন্তু তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। তাই দুই নারী বিষয়টি থানার পুলিশকে জানান। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আয়েজউদ্দীনের বিরুদ্ধে থানায় একটি মামলাও করা হয়। পরে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে