
সিরাজগঞ্জ সদরে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র সূত্রধর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ্র সূত্রধর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) এস এম মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ে গোপাল চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামি রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১০ অক্টোবর সকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে গোপাল চন্দ্র সূত্রধরকে আটক করলেও অপর আসামি রেজাউল করিম পালিয়ে যান। পরে গোপাল চন্দ্রের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আটটি ওয়ান শুটারগান ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক গোপাল চন্দ্র সূত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ড ও রেজাউল করিমকে বেকসুর খালাস প্রদান করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে