রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটের বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৪৫ দশমিক ৩ শতাংশ, ১১ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।
আজ বুধবার বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ফল দেখা যাবে।
প্রকাশিত ফল অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ৭ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৩৫৯ জন। ওএমআর বাতিল হয়েছে ১৮ পরীক্ষার্থীর। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬ দশমিক ৫।
‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখায় মোট আবেদন করেন ১১ হাজার ৩৯২ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫২০ জন। পাস করেছেন ১ হাজার ৩০০ জন। অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ১৮৯ জন। ওএমআর বাতিল হয়েছে ২৮ পরীক্ষার্থীর। এই শাখায় পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।
এই ইউনিটের মানবিক শাখায় মোট আবেদন করেন ৭ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ১৭ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ হাজার ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ৫ হাজার ৭৪৩ জন। ওএমআর বাতিল হয়েছে ১৭ পরীক্ষার্থীর। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬ দশমিক ৫।
গত ৭ মার্চ ‘বি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫টি। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে