
নাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র দেখানোর প্রলোভন এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়া হবে।
দণ্ডপ্রাপ্ত হযরত আলী নাটোর সদর উপজেলার বাগরোম গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রুহুল আমিন তালুকদার টগর জানান, হযরত এলাকায় প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী ওই ছাত্রী হযরতের কাছে প্রাইভেট পড়ত। ২০১৮ সালের ৮ জুলাই বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। পরে প্রাইভেট পড়ানো শেষে হযরত আলী সব শিক্ষার্থীকে ছুটি দেন। তবে প্রশ্নপত্র দেখানোর প্রলোভন ভুক্তভোগী ওই ছাত্রীকে নিজের বাসায় নিয়ে যান।
পরে সে সেখানে তাকে জোর করে ধর্ষণ করে কাউকে কিছু না বলতে ভয় দেখান। পরে বিষয়টি জানার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নাটোর সদর মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলাটি তদন্তপূর্বক অভিযোগ পত্র দাখিলের পর বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে