
পাবনায় ছুরিকাঘাতে সাথী খাতুন (১৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী শাওন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। আজ সোমবার পাবনার পৌর শহরের দিলালপুর টেকনিক্যাল এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাথী খাতুন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের নবিরুল ইসলামের মেয়ে। আর আটক শাওন ইসলাম পাবনা পৌরসভার দিলালপুর পুরোনো টেকনিক্যাল এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের বনিবনা হচ্ছিল না। মাঝেমধ্যেই সাথীকে মারধর করতেন শাওন।
এর জেরে আজ (সোমবার) সকালে সাথী তাঁর বাবার বাড়ি যাওয়ার কথা বললে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে শাওনকে আটক করে। সেই সঙ্গে সাথীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাওনকে আটক করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে