
বগুড়ার ধুনট উপজেলায় শিশু জন্মানোয় মিষ্টি বিতরণ করতে গিয়ে সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা পূর্ব গুয়াডহুরি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আলমগীর একই গ্রামের মহিরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। সংঘর্ষে আহতরা হলেন নিহত আলমগীর হোসেনের ছেলে শামীম হোসেন, সাজেদুল হোসেন, সাখিল হোসেন এবং তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীরের মেয়ে শাবনূর ও ছেলে সজীব হোসেন।
থানার পুলিশ ও স্থানীয়রা বলছেন, জাহাঙ্গীর হোসেনের সঙ্গে তাঁর নাতনির স্বামী সবুর মিয়ার পরিবারের আগে থেকেই বিরোধ ছিল। তিন দিন আগে জাহাঙ্গীর হোসেনের ছেলের ঘরে একটি মেয়েসন্তানের জন্ম হয়। এই খুশিতে মঙ্গলবার বিকেলের দিকে জাহাঙ্গীরের মেয়ে সবুর মিয়ার বাড়িতে মিষ্টি নিয়ে যায়। সেখানে সবুর মিয়ার পরিবারের লোকজন মিষ্টি না নিয়ে তাকে মারধর করে। খবর পেয়ে রাত ৮টার দিকে আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন তাঁদের পরিবারের লোকজন নিয়ে সবুর মিয়ার বাড়িতে যান। এতে সবুর মিয়া ও তাঁর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে আলমগীর হোসেনসহ সাতজনকে পিটিয়ে আহত করেন।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আলমগীর ও জাহাঙ্গীরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে আলমগীর হোসেন মারা যান। ঘটনার পর থেকে সবুর মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘হত্যার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১০ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে