
প্রথমবারের মতো রাজশাহী এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরের আলুপট্টি মোড়ে বিপিএল চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য উন্মোচন করা হয়।
ট্রফি উন্মোচন করেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু। সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা এই ট্রফি দেখতে ভিড় করেন ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়নস ট্রফিকে খুব কাছ থেকে দেখতে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকেই আবার ট্রফির সেলফি তুলে সাক্ষী হয়ে থাকতে চান। এ সময় ক্রিকেটপ্রেমীরা প্রত্যাশা করেন, বিপিএলের চ্যাম্পিয়নস ট্রফি যেন এবার রাজশাহীর ঘরেই আসে।
ট্রফি উন্মোচনের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় স্যার গারফিল্ড সোবার্স আজ থেকে ১৫-১৬ বছর আগে রাজশাহীর মাঠ ঘুরে দেখে এটিকে বিশ্বমানের মাঠ হিসেবে ঘোষণা করেন। একসময় বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট টিমের বেস্ট ইলেভেনের সাতজন ছিলেন রাজশাহীর। আজকে রাজশাহী আবারও জেগে উঠেছে। এ সময় রাজশাহী অঞ্চলে ভালো মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরিসহ ভবিষ্যতে রাজশাহীতে বিপিএল আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ট্রফি প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক বশির আহম্মেদ বলেন, ‘ট্রফিটি আলুপট্টি মোড় থেকে রাজশাহী কলেজ, নগর ভবন, রেলগেটসহ পাঁচটি স্থানে প্রদর্শিত হবে। সাধারণ মানুষ খুব কাছ থেকেই দেখতে পারবেন বিপিএলের চ্যাম্পিয়নস ট্রফি। এরপর ট্রফিটি যাবে রংপুরে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে