
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাঁর নাম রিমা বেগম (৩০)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। আজ শনিবার বিকেলে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তিনি মারা যান।
হাসপাতালের ওই প্রতিবেদনে বলা হয়, গৃহবধূ রিমাকে ২৪ নভেম্বর সন্ধ্যায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ থাকায় ভর্তির পরই তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। গতকাল শুক্রবার বিকেলে তিনি মারা যান।
এ বছর রামেক হাসপাতালে মোট চারজন ডেঙ্গু রোগী মারা গেল। আজ শনিবার সকালে রামেক হাসপাতালে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিল। আজ সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাতজন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে