নাটোরের বনপাড়া মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল চালকসহ দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাবনার চাটমহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত জয়েন প্রামাণিকের ছেলে শাহ আলম (৪৭)।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রিজে দুটি মৃতদেহ পড়ে আছে, এমন সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। তাদের পকেটে থাকা কাগজপত্র থেকে তাদের পরিচয় জানা গেছে। তবে কোন ধরনের যান তাদের চাপা দিয়েছে তা জানা যায়নি।
তিনি জানান, মহাসড়কের ১০ নম্বর ব্রিজটি নির্জন ও আশপাশে কোনো দোকানপাট নেই। সচরাচর এ ব্রিজ দিয়ে বড় যানবাহন চলে। তাই কোন গাড়ি চাপা দিয়ে চলে গেছে বা নিহত দুজন কোন দিকে যাচ্ছিলেন কিছুই জানা যায়নি। তবে তাদের যে কোন দ্রুতগতির যান চাপা দিয়েছে তা নিশ্চিত। মৃতদেহ দুটি বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে