
সিরাজগঞ্জের রায়গঞ্জে বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আর আর স্পিনিং অ্যান্ড কটন মিল কারখানার শ্রমিকেরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
শনিবার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় আর আর স্পিনিং অ্যান্ড কটন মিল কারখানার সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।
বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী। ঈদে ঘরমুখী মানুষ যেন দুর্ভোগে না পড়ে, এ জন্য সব চেষ্টা করে যাচ্ছে। শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন এমন খবর পেয়ে তাৎক্ষণিক ক্যাপ্টেন সুদীপ্তের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী মিলমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষ বেতন পরিশোধ করবে বলে সেনাবাহিনীকে আশ্বস্ত করে।
পরে বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়। শ্রমিকেরা আশ্বস্ত হয়ে মহাসড়ক থেকে সরে যান। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের শ্রমিকেরা বেতন ও ঈদ বোনাস না পেয়ে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এরপর হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল মান্নান বলেন, ‘কারখানায় চার শতাধিক শ্রমিক কাজ করেন। তাঁদের কারও বেতন বকেয়া নেই। কিন্তু চলতি মাসের বেতন না দেওয়ায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দিয়েছে। এখন আমরা তাঁদের বেতন পরিশোধের চেষ্টা করছি।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে