
বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল ও রিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রিকশাচালক বাচ্চু মণ্ডল (৫৫) নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস সরকার।
নিহত বাচ্চু মণ্ডল নওগাঁ সদর উপজেলার সাহাপুর গ্রামের মৃত ইসমাইল মণ্ডলের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সান্তাহার পৌর এলাকার মালশন গ্রামের বাসিন্দা শুকুর আলী (৭৫), তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে সান্তাহার শহরের সাহেবপাড়া এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশাচালক বাচ্চু মণ্ডল ও শুকুর আলী রিকশা থেকে সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল রেখে এর চালক পালিয়ে যান। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মণ্ডল মারা যান।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে