
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাতিল, গণনিয়োগ বন্ধ, সেশনজটমুক্ত ক্যাম্পাস এবং ভিসির নানা অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে এসে ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বিক্ষোভ মিছিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, গত চার বছরে ড. এম রোস্তম আলী বিশ্ববিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগনে হাসিবুর রহমান, ভাইয়ের ভায়রার ছেলে মীর রমজান আলীসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, ওই সব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধ করতে হবে। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের কমিশন, ভুয়া ভাউচার করে টাকা লোপাট, বই ক্রয়ের নামে লুটসহ উপাচার্যের নানা অপকর্মের বিষয়ে তদন্ত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সেশনজট মারাত্মক আকার ধারণ করেছে। সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবি করছি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে