
বগুড়ার ধুনট উপজেলায় বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক প্রেমিকার বাড়ি থেকে বানচা কর্মকার (৫০) নামে এক প্রেমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ড সন্দেহে কথিত প্রেমিকাকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত বানচা কর্মকার উপজেলার বিলকাজুলী গ্রামের নিখিল চন্দ্র কর্মকারের ছেলে।
গতকাল সোমবার রাতে পাকুড়িহাটা গ্রামে প্রেমিকার ঘরের বারান্দা থেকে বানচা কর্মকারের মৃতদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার দুপুরের পর ধুনট থানা থেকে নিহত বানচার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানচা কর্মকার দীর্ঘদিন ধরে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় কামারশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। উপজেলার স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুযোগ পেলেই ওই প্রেমিকার বাড়িতে যান বানচা কর্মকার। সোমবার রাতেও তিনি প্রেমিকার বাড়িতে যান। এরপর খবর পেয়ে গতকাল মধ্যরাতে প্রেমিকার ঘরের বারান্দা থেকে বানচা কর্মকারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বানচা কর্মকারের ছেলে বাঁধন কুমার জানান, তাঁর বাবা অসুস্থ হয়েছে বলে সোমবার রাতে মোবাইল ফোনের মাধ্যমে ওই নারী তাঁকে সংবাদ দেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছে তাঁর বাবাকে মৃত অবস্থায় ওই বাড়িতে ঘরের বারান্দায় পান।
এ বিষয়ে ওই প্রেমিকা বলেন, ‘বানচা কর্মকারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সোমবার রাতে আমার বাড়িতে আসার সময় বৃষ্টিভেজা আঙিনায় পা পিছলে পড়ে গিয়ে মারা গেছে। তখন তার পরিবারের লোকজনকে ফোন করে বিষয়টি জানানো হয়।’
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৫ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে