বগুড়ার শিবগঞ্জে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় বাবা-মায়ের ওপর অভিমান করে গলায় রশি পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছেন এক কলেজ ছাত্রী। আজ সোমবার সকালে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রাম থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই কলেজছাত্রীর নাম নূপুর খাতুন। তিনি মাঝিহট্ট এলাকার বাসিন্দা এবং নামুজা ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবারের লোকজন জানান, নূপুর মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারে আসক্ত ছিলেন। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে একপর্যায়ে চোখে সমস্যা দেখা দিলে নূপুরকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন বাবা-মা। চিকিৎসকের নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ফোন ব্যবহার করলে গত রোববার রাতে তাঁর সঙ্গে বাবা-মায়ের বাগ্বিতণ্ডা হয়। পরে রাতেই সবার অজান্তে নিজের শোয়ার ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, আজ সোমবার সকালে কলেজছাত্রী নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে