সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় সায়েম আলী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারসংলগ্ন জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম আলী পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাঁথিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনায় কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ভোরে একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারসংলগ্ন জনতা হোটেলের সামনে পৌঁছালে পথচারী সায়েম আলীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে