পাবনার সাঁথিয়া পূর্ববিরোধের জেরে আমিরুল ইসলাম (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষেতুপাড়া এলাকার খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহত আমিরুলের পূর্ববিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আজ রাত ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে মারধর করেন তাঁরা।
এ খবর শুনে আমিরুল সেখানে গেলে অভিযুক্তরা তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্তরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে