
নাটোরের বড়াইগ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে রাজিব হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার শ্রীরামপুর মৌজায় এ ঘটনা ঘটে। বনপাড়া ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে বড়াইগ্রাম সদর ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান তোতার জিম্মায় দিয়েছে।
নিহত রাজিব হোসেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার বাসিন্দা।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, রাতের কোনো এক সময় শ্রীরামপুর মৌজার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায় ওই যুবক। সকালে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় ট্রান্সফরমারের সঙ্গে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দিয়েছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকরামুল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।
ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা বলেন, পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্ত করা হবে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আযম বলেন, থানায় অপমৃত্যু মামলা চলমান রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে