
নওগাঁর রানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে হাসান আলী (৩২) নামের এক মোটরসাইকেচালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে রানীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকায় এই দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত হাসান আলী উপজেলার তেবারিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসান আলী রানীনগরে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় রানীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের নিচে পড়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ হাসান আলীর লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে