
রাজশাহীতে এক ব্যবসায়ীকে কোপানোর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানার হরিয়ান বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম শাহীন আলম। হরিয়ান বাজারের পার্শ্ববর্তী সুচরণ এলাকায় তাঁর বাড়ি।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর ছয় থেকে সাতজন যুবক মুখে কালো কাপড় বেঁধে মাইক্রোবাস থেকে নামেন। তাঁরা ক্রোকারিজ ব্যবসায়ী শাহীনকে দেখেই তাঁর ওপর হামলায় চালায়। তাঁকে কুপিয়ে আহত করে তাঁরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পালিয়ে যায়।
নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন ঘটনাস্থলে হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। কারা কেন এই হামলা চালিয়েছে তা জানতে পুলিশ ইতিমধ্যে খোঁজখবর নিতে শুরু করেছে।
এ ঘটনায় রাত ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে