বগুড়ার নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে মারধর করা হয়েছে। জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুর একটার দিকে নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রুবেল হোসেন, সহসভাপতি মোফাজ্জল হোসেন এবং যুগ্ম সম্পাদক রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমলা বাজারে জিয়াউল হক মোল্লা গণসংযোগ করে চলে যান। তাঁর দোকানে তিনি ছাড়া আওয়ামী লীগের আরও দুই নেতা বসে নির্বাচনী আলোচনা করছিলেন। এমন সময় জাসদ মনোনীত সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের ভাগনে মিলন ও চাচাতো ভাই বাবুর নেতৃত্বে ১০–১২ জন যুবক দোকানে এসে জিয়াউল হক মোল্লার পক্ষে কাজ করার অভিযোগ তুলে মারধর করে এলাকা ছাড়ার হুমকি দিয়ে চলে যায়।
নন্দীগ্রাম উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রুস্তম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে ঘটনা সত্য হয়ে থাকলে দুঃখজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে