
জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসচাপায় এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে পৌর সদরের রূপনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসলাম সরদার (৫৫)। তিনি পৌরসভার শান্তা মহল্লার কফিল উদ্দিনের ছেলে। এ ঘটনার পর থেকে বগুড়া থেকে আক্কেলপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস শহরের মধ্য দিয়ে ঢুকছে না। তবে সোনামুখী থেকে বগুড়া রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের মোইন রোডের রূপনগর মোড়ে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ‘বাবা মেডিসিন হাউস’ দোকানের মালামাল আনলোড করছিল। এ সময় শান্তা মহল্লা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চার-পাঁচজন যাত্রী নিয়ে আক্কেলপুর বাজারে আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তখন ভ্যানে থাকা তিন যাত্রী ছিটকে সড়কের ওপরে পড়ে যায়।
এ সময় আক্কেলপুর থেকে বগুড়াগামী জনকল্যাণ নামক একটি বাস দ্রুতগতিতে বগুড়ার উদ্দেশে যাওয়ার পথে সড়কের ওপরে পড়ে থাকা কৃষক আসলাম সরদারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসে।
নিহতের ভাই রমজান আলী সরদার বলেন, ‘সকালে আমার বড় ভাই বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। পথে বাসচাপায় মারা গেছেন। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।’
পৌর সদরের কেন্দ্রীয় বাস টার্মিনালের চেইন মাস্টার মিন্টু শেখ বলেন, এ ঘটনার পরে বগুড়া থেকে পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস প্রবেশ করছে না। তবে সোনামুখী থেকে বগুড়া রুটের সব বাস চলাচল করছে।
জয়পুরহাট জেলা বাস মিনিবাস গ্রুপের সহসভাপতি পতন চৌধুরী বলেন, ঘটনার পর থেকে শহরে মধ্য দিয়ে বাস টার্মিনালে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সোনামুখী থেকে বগুড়া রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবারের লোকজন স্থানীয়ভাবে মীমাংসার প্রস্তুতি চলছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। নিহতের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেয়নি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে