
মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে বাগ্বিতণ্ডার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জেলা সদরের টিকরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাব্বির হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর আদর্শ মোড় মহল্লার মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় সাব্বির হোসেনের বন্ধু আশিক জামান আহত হয়েছেন। সাব্বির চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত আশিক জামান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে টিকরামপুর মধ্যপাড়া এলাকায় তিনতলা মসজিদের সামনের রাস্তায় সাব্বির তাঁর বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরছিলেন। এ সময় পৌর এলাকার ১ নম্বর কলোনি মহল্লার জিয়াউর রহমানের ছেলে সুরাত আলীসহ চার-পাঁচজন তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁদের ওভারটেক করেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে সুরাত আলীর বাগ্বিতণ্ডার একপর্যায়ে সাব্বির ও তাঁর বন্ধু আশিককে তাঁরা ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা সাব্বির ও আশিককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাস্তাতেই সাব্বির মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে