
নাটোরের কাশিমপুর মহাশ্মশানের পাহারাদার তরুণ কুমার দাসের (৬০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মহাশ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন শ্মশানের কর্মচারীরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শ্মশান মন্দিরের তালা ভেঙে ও গ্রিল কেটে নগদ টাকা ও পিতলের তৈজসপত্র লুট করা হয়েছে।
তরুণ দাস পৌর এলাকার আলাইপুর ধোপাপাড়া মহল্লার মৃত কালিপদ দাসের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি শ্মশান পাহারা দিচ্ছিলেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় বলেন, ‘আজ সকালে মহাশ্মশান মন্দিরের অন্য কর্মচারী ও পাহারাদারেরা আমাকে ফোন দিয়ে জানায় যে, শ্মশানের ভোগঘরের বারান্দায় তরুণ কুমার দাসের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। খবর শুনে আমি শ্মশান কমিটির অন্য সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হই। গিয়ে দেখি দানবাক্স ও ভান্ডারঘরের তালা ভাঙা এবং গ্রিল কাটা। সম্ভবত তাঁকে হত্যা করেই এখানে মন্দিরের টাকাসহ বাসন-কোসন চুরি করা হয়েছে।’
তরুণ দাসের ছোট ভাই প্রদীপ কুমার দাস বলেন, ‘২৫ বছর ধরে দাদা শ্মশান পাহারা দিতে রাতে থাকতেন। এখানেই তিনি খাওয়া-দাওয়া করেন। এত বছর ধরে তিনি আছেন, কোনো দিন কোনো ঘটনা ঘটেনি। অথচ আজ দুর্বৃত্তদের হাতে প্রাণ চলে গেল।’
তরুণ দাসের ছেলে তপু দাস বলেন, ‘আমার বাবা অত্যন্ত নিরীহ একজন মানুষ ছিলেন। তাঁর কারও সঙ্গে শত্রুতা ছিল না। কেউ তাঁকে মারবে এটা আমরা কোনো দিন ভাবতে পারিনি। যারা বাবাকে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্মশানের ভান্ডারঘরের মালামাল লুটের কিছু আলামত পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূল্যবান বাসন-কোসনসহ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে