
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাবনায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। সড়কে উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয় যান চলাচল। গতকাল রোববার মধ্যরাতের পর থেকে আজ সোমবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রচণ্ড বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছিল। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না।
পাবনা-বাঘাবাড়ী সড়কের ফরিদপুরে একটি স্থানে সড়কে ভেঙে পড়ে বড় গাছ। এতে ঢাকার সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, পাবনার বাস চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেন।
ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর ট্রাভেলসের যাত্রী হৃদয় হোসেন বলেন, ‘ঢাকা থেকে বাসে বাড়ি ফিরছিলাম। ভোর ৫টার দিকে বাসটি ফরিদপুর উপজেলার কাশেমের বটতলা নামক স্থানে পৌঁছালে দেখা যায় রাস্তায় বড় বড় গাছ ভেঙে উপড়ে পড়ে আছে। পরে বাসের চালক ট্রিপল নাইনে ফোন করলে ফায়ার সার্ভিস এসে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দেয়।’
শাহজাদপুর ট্রাভেলসের চালক শেখ ফরিদ বলেন, ‘সড়কে যেভাবে বড় বড় গাছপালা পড়ে ছিল, তাতে গাড়ি চলাচল সম্ভব ছিল না। অনেক গাড়ি আটকা পড়ে। উপায় না পেয়ে ট্রিপল নাইনে ফোন করে সাহায্য চাই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলে আমরা গাড়ি নিয়ে গন্তব্যে যাই। এতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।’
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলতাব হোসেন বলেন, ‘ট্রিপল নাইনে ফোন পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করি। একটি বিশাল বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে নিজেরা অনেক চেষ্টা করে গাছ সরাতে না পেরে স্থানীয় করাত আছে এমন শ্রমিকদের ডেকে নিয়ে আসি। তাদের সহায়তায় গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে