
বগুড়ার মোটরশ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলায় জড়িতদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দিয়ে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে আজ বুধবার বেলা ১টার পর থেকে সব রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
শহরের স্টেশন রোডে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সমাবেশে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল। তিনি বলেন বলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলীর ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রশাসনও আশ্বস্ত করেছে। ইতিমধ্যে পুলিশ একজনকে আটক করেছে। এ জন্য শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা জানানো হয় সমাবেশ থেকে।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরোধ থামাতে গিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা হামলার শিকার হন।
এই হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহনশ্রমিকেরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। হঠাৎ পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। এ ছাড়া ওই ঘটনার জেরে বুধবার বেলা ১১টার দিকে পরিবহনশ্রমিকেরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুটি আড়তে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে