
নাটোরের সিংড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের চার কর্মীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত রোববার রাত ১২টার দিকে সিংড়ার চলনবিল উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় তাঁদের আটক করা হয় বলে জানান স্থানীয়রা।
আটক চার কর্মী হলেন উপজেলার বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে ও যুবদল কর্মী সোহাগ (৩৭), একই এলাকার কুদ্দুস মণ্ডলের ছেলে ও ছাত্রদল কর্মী সালমান (২২), ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে ও যুবদল কর্মী রায়হান, (৩৫) একই এলাকার হীরকের ছেলে ও যুবদল কর্মী আলামিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বিদ্যুতের সেচপাম্পের কাছ থেকে ট্রান্সফরমার খুলছিল ওই চোর চক্রের সদস্যরা। স্থানীয়রা বুঝতে পেরে তাঁদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন। এ সময় ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা তাঁদের গণপিটুনি দেণ। এ সময় পুলিশ এসে ওই চোর চক্রের চার সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি জনগণের সম্পদ চুরি করে বা এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ড করে, তাঁর বিরুদ্ধে দল কোনো রকম দয়া করবে না। আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, এতে আমাদের সহযোগিতা থাকবে।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই চার চোরকে আটক করে থানা নিয়ে আসে। পরে তাঁদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে