বগুড়ার আদমদীঘিতে বাসের ধাক্কায় মাসুদ রানা (৩৭) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। নিহত মাসুদ উপজেলা সদরের সুদিন গ্রামের মৃত হাসেম আলী প্রামাণিকের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রদক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিচালক মাসুদ রানা প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার ভোর রাতে বাড়ি থেকে সিএনজি নিয়ে বের হয়ে আসেন। এরপর ভাড়ার উদ্দেশ্যে তিনি আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি অজ্ঞাত নৈশ্যবাস পিছন থেকে মাসুদের সিএনজিতে ধাক্কা দিলে মুহুর্তে দুমড়ে–মুচড়ে যায়। পথচারীরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে আটক করা যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে