
নৌকার পক্ষে কাজ না করলে সাবেক যুবলীগ নেতার পাছা ফাটিয়ে ফেলার হুমকি দিয়েছেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড থেকে এ তথ্য পাওয়া যায়।
মিনহাদুজ্জামান লিটনের বড় বোন সাহাদারা মান্নান বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের বর্তমান সংসদ সদস্য এবং আসন্ন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী।
মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলামকে ফোনে বলেন, ‘আমি লিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাহাদারা মান্নান এমপি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের পরিচয় দিয়ে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে নৌকার বিপক্ষে কাজ করলে পাছা ফাটায়ে ফেলব।’
এ ছাড়া আরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। রবিউল ইসলাম বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজার রহমানের পক্ষে কাজ করছি। তিনিও আওয়ামী লীগ করেন। যে কারণে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারার হুমকি দেওয়া হয়েছে।’
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন বলেন, ‘রবিউলকে আমি বিনা টাকায় তাঁর যোগ্যতা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি দিয়েছি। সরকারি চাকরি করে তিনি কীভাবে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন? তাঁকে ফোন করে কথা বলেছি। সেই কথোপকথনের কিছু অংশ বিকৃতি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে