
প্রথমবারের মতো বিদেশে রপ্তানি হচ্ছে বগুড়ার শিবগঞ্জের তরমুজ। উপজেলার মহাস্থান এলাকার তরমুজচাষি মুকুল ও জাকির ফারাজির উৎপাদিত এসব তরমুজ মালয়েশিয়ায় রপ্তানি করছে চট্টগ্রামের সাত্তার ইন্টারন্যাশনাল নামের রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রথম পর্যায়ে সফল হলে গ্রীষ্মকালীন এই ফল বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হবে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা তৈরি হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
শিবগঞ্জ কৃষি অফিস সূত্রে জানা যায়, রপ্তানিযোগ্য মানসম্পন্ন তরমুজ চাষে কৃষি অফিসের নিবিড় পর্যবেক্ষণে তরমুজগুলো উৎপাদন করা হয়। উপজেলার মহাস্থান গ্রামের কৃষক জাকির ফরাজি ও মুকুল মিয়ার খেতে উৎপাদন হওয়া মোট ১৩ হাজার ৩২০ কেজি তরমুজ রপ্তানি করা হচ্ছে মালয়েশিয়ায়। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে চালানটি মালয়েশিয়ায় পৌঁছাবে। গত বৃহস্পতিবার তরমুজের চালানটি রেফার্ড কনটেইনারে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম জানান, তরমুজ সুস্বাদু ও পুষ্টিকর ফল। প্রতিবছর প্রচুর পরিমাণে তরমুজ উৎপাদন হয় দেশে। মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে তরমুজের চাহিদা ব্যাপক। দেশে উৎপাদিত তরমুজ বিদেশে রপ্তানি করা গেলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মুজাহিদ সরকার বলেন, বিদেশে রপ্তানি করার জন্য উপজেলার কয়েকজন কৃষক তরমুজ চাষ করেছেন, যাঁদের কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রথম পর্যায়ে দুজন কৃষকের প্রায় ১৩ হাজার কেজি তরমুজ মালয়েশিয়ায় রপ্তানি করা হচ্ছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৮ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে