
নওগাঁ-৫ (সদর) আসনে নৌকার পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ক্যাম্পের পোস্টার ও অন্যান্য সরঞ্জাম।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষানের কর্মী-সমর্থকেরা এসব ঘটিয়েছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভা এলাকার দুটি ও ইউনিয়ন এলাকায় নৌকার তিন ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে গত বুধবার রাতে পাঁচটি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, পৌর এলাকার চকপ্রসাদ হিন্দুপাড়া, আনন্দনগর মৃধাপাড়া, চণ্ডীপুর ইউনিয়নের বলিরহাট, শৈলগাছি ইউনিয়নের সিংবাচা ও চকচাঁপার কুমড়াপাড়ায় মোট পাঁচটি ক্যাম্পে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে।
এসব ঘটনার সঙ্গে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী শেখার আহমেদ শিষানের লোকজন জড়িত বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং লিখিতভাবেও অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নওগাঁ-৫ সদর আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষান (ট্রাক), জাসদের এম এস আজাদ হোসেন মুরাদ (মশাল), জাতীয় পার্টির মো. ইফতারুল ইসলাম বকুল (লাঙ্গল)।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে