
নওগাঁ জেলা কারাগারের বন্দী বিএনপি নেতা মতিবুল মণ্ডলের (৫৫) হাসপাতালে মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মতিবুল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার বাসিন্দা এবং নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
নওগাঁর জেল সুপার মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মতিবুল মণ্ডল গত ২৭ নভেম্বর জেল হাজতে আসেন। তিনি মারধর ও বিস্ফোরক মামলার আসামি ছিলেন। কারাগারে থাকা অবস্থায় গত ১৪ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালেই ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে তাঁর মৃত্যু হয়।
জেল সুপার নজরুল ইসলাম আরও বলেন, মতিবুল মণ্ডল আরটিআই (শ্বাসতন্ত্রের সংক্রমণ), হার্টের সমস্যাসহ তিন-চারটি রোগে ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। ইতিমধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। দুপুরে তাঁর ছেলেসহ পরিবারের লোকজন এসেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ বলেন, ‘মতিবুল মণ্ডল পত্নীতলা উপজেলার নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাশকতার মিথ্যা মামলায় তিনি কারাগারে ছিলেন। শুনেছি, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।’
বিএনপির এই নেতার মৃত্যুতে শোক জানিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন রহমান বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে গত ২৬ নভেম্বর নজিপুর পুরোনো বাজার থেকে মতিবুল মণ্ডলকে পুলিশ আটক করে। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। আজ খবর পেয়ে হাসপাতালে তাঁর লাশ দেখতে এলামা। অকুতোভয় সৈনিক মতিবুল মণ্ডলের মৃত্যুতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে