সিরাজগঞ্জের কামারখন্দে একটি গমবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের কোনাবাড়ি মফিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, সোমবার রাত একটার দিকে গমভর্তি একটি ট্রাক কোনাবাড়ির মফিজ মোড় এলাকায় পৌঁছালে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তেমনি গমেরও ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গমবাহী ট্রাক মহাসড়কের কোনাবাড়ি এলাকায় পৌঁছালে তাতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে একটু দূরেই আমাদের একটি টিম থাকায় তারা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে পুলিশের সঙ্গে যোগ দিয়ে আগুন নিভিয়ে ফেলে। কারা এই আগুন দিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে