নাটোরে ভুট্টাখেত থেকে আল মামুন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। মামুন সিংড়ার পৌরসভার উত্তর দমদমা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
আজ সোমবার (১০ মার্চ) সকালে নাটোর-রাজশাহী মহাসড়ক-সংলগ্ন ভেদরার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মামুনের বাবা আব্দুল কুদ্দুস জানান, তাঁর চার মেয়ে ও একমাত্র ছেলে মামুন। সে নেশাগ্রস্ত। কখনো রাজমিস্ত্রি বা কখনো চুরি করত। পরিবারের কারও কথা শুনত না। তিন মাস আগে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর ফেরেনি। আজ বেলা ১১টায় সিংড়া থানা-পুলিশ ফোন করে তাঁকে ডেকে নেয় এবং নাটোর থানায় এনে ছেলের লাশ দেখায়। ছেলে নেশাগ্রস্ত ছিল, তাই এই প্রকৃতির কারও সঙ্গে তার বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, এলাকাবাসীর খবরে আজ সকাল ১০টায় শহরতলির নবীনগর নারায়ণকান্দি এলাকার ভুট্টাখেত থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ করে জানা যায়, ভিকটিম সিংড়া পৌরসভার দমদমা মহল্লার আল মামুন। দুপুরে তাঁর পরিবারের সদস্যরা নাটোর সদর হাসপাতালে এসে পরিচয় শনাক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার নেলী আরও জানান, মৃতের মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আপাতত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে