
নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বগুড়ার শেরপুর উপজেলায় মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নেসকোর প্রিপেইড মিটার স্থাপন করা হলে সাধারণ জনগণ বাড়তি খরচের বোঝা বহন করতে বাধ্য হবে এবং বিভিন্ন জটিলতার সম্মুখীন হবে। তাই অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আলী হিমেল, আহাদুল ইসলাম দুর্জয়, চিকিৎসক জোবায়ের সুলতান বাবু, রাশেদ শাদাত, সাদেকুর রহমান অয়ন, ফাহমিদুন নবী পাভেল, নাঈমুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের ফলে বিদ্যুৎ সেবার মান উন্নত না হয়ে বরং গ্রাহকদের ভোগান্তি বাড়বে।
মানববন্ধন শেষে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে, যেখানে তারা তাদের দাবি তুলে ধরেন এবং দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।
স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, স্মারকলিপিটি নেসকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে