
রাজশাহীর তানোরে পরকীয়ায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার কলমা ইউনিয়নের দিয়ারানটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিনই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত গৃহবধূর নাম সাথী বেগম (২৩)। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। তাঁর বাড়ি পাশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রামে।
গ্রেপ্তার আয়াতুল্লাহ (২৬) ও সাথী বেগম দম্পতির দুই সন্তান রয়েছে। এর মধ্যে তিন বছরের ছেলে ও পাঁচ মাস বয়সী এক মেয়ে রয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানায়, স্বামীর পরকীয়ায় বাধা দিয়ে আসছিলেন স্ত্রী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। গত বুধবার দুপুরে এর জেরে আয়াতুল্লাহ স্থানীয় বাজার থেকে বোতলে করে পেট্রল কিনে আনেন। এরপর উঠানে থাকা স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় সাথী বেগমের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার ঢাকায় স্থানান্তর করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে সাথী বেগমের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘পরকীয়ার জেরে স্বামী তাঁর স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় তানোর থানায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা করেছেন। গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে স্বামীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে