চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, সিনিয়র জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে হেলাল আলী, আতাউর রহমানের ছেলে আব্দুল জলিল, মো. মন্টুর ছেলে মোহাম্মদ আলী সাদ্দাম ও আইয়ুব আলীর ছেলে আওয়াল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল পিপি এনামুল হক এই তথ্য জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের ৯ আগস্ট দুপুরে শিবগঞ্জের লওঘাটা গ্রামের আলাউদ্দীনের মেয়ে খাতিজা খাতুন তাঁর চার বছরের চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। পরদিন সকালে উপজেলার আখিরা গ্রামের একটি আখখেতের পাশ থেকে খাদিজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন খাদিজার বাবা আলাউদ্দীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে