
সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয় জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজের ২ নম্বর গেটের সামনের রাস্তা। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে রাস্তাটি।
আজ রোববার সকাল থেকে ওই রাস্তা সংস্কারে ব্যস্ত সময় পার করছেন একদল শ্রমিক। এর আগে গত ১৮ জুন রাস্তাটি নিয়ে আজকের পত্রিকায় একটি ফটো ফিচার প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয় কালাই পৌরসভা কর্তৃপক্ষ।
এ বিষয়ে কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, বর্ষাকাল আসায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়। আপাতত চলাচলের সুবিধার্থে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে